Wednesday, October 13, 2021

প্রেসক্রিপশান : এক

যদি কখনো খুব একলা লাগে

যদি কখনো মনে হয় বুকের ভেতর কেমন খালি খালি

কিংবা কেমন ব‍্যাথা ব‍্যাথা

মেরুদন্ডটাকে আর নিজের মনে না হয়

হাত পা জিভ ঠোঁট সব অসাড় হয়ে যায়

যদি বোঝেন একরাশ কাঁন্না গলায় আঁটকে গেছে

ঢোক গিলতেও কষ্ট হয়

স্নায়ুতন্ত্রে এক নিষ্ঠুর বিষাদগ্রস্ততা ছড়িয়ে পড়তে থাকে

যদি কিছুতেই ঘুম না আসে

যদি মনে হয় আলোতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে

যদি মনে হয় অন্ধকার গিলে নেবে এক্ষুনি

যদি মনে হয় দেয়াল চেপে আসছে চারদিক থেকে

যদি মনে হয় দেয়ালও ছেড়ে চলে যাচ্ছে দূরে

যদি মনে হয় দম আঁটকে আসছে

যদি মরবার মতো দমটুকুও না থাকে

ভাববেন না

আপনার দরকার একটি প্রমাণ সাইজের কোলবালিশ

কোলবালিশটাকে বুকে চেপে ধরুন

বুকের খালি খালি ব‍্যাথা ব‍্যাথা ভাবটা কমবে

একটু পর কান্নাটাও বেরিয়ে আসবে

স্নায়ুর সাথে সাথে মনটাও শান্ত হবে

শরীরে বল পিবেন ধীরে ধীরে

তারপর ঘুমিয়ে পড়ুন 

ধীরে ধীরে...



Tuesday, October 12, 2021

নিঃশব্দতার গান : দুই

কেউ আলো জ্বেলেছিল ভুল করে

ভুল আলো

ভুল ঘরে

সে আলো ছড়ালো উত্তাপ 

মরলো কতো পোকা

কতো রাত কতো সন্ধ্যা কতো সকাল

অন্ধ দুচোখ ছুঁয়ে ছুঁয়ে দেয় সে আলো

ভুল সময়ে 

ভুল করে

সবার অগোচরে দেয়ালে প্রিয়তম মুখ জ্বলজ্বল করে

কপাল চুইয়ে নামে নিঃশব্দতারা

ভাষাহীন পরিচয়হীন কামনার মতো

আলোটা টলমল করে ঘরময়

নিঃশব্দে

ভুল ঘরে

ভুল করে...






Monday, October 11, 2021

নিগম

ফিরে গেছে সে

হয়তো ভগ্ন হৃদয়ে

তা যাক

জুড়ে তো যায় চামড়া, হাড়গোড়

বৃদ্ধবয়সেও

হৃদয়,

সে তো নিতান্তই অপার্থিব কিছু এক

কিংবা মাথার ভেতর শুধুই এক অদ্ভুত অসজ্ঞায়িত বোধ


ফিরে গেছে সে

হয়তো চিরতরে

তা যাক

যা কিছু আলোয় আলোয় উজ্জ্বল

তাই তো জাগায় আশা

পোকাদের, পাখিদের, মানুষের, গাছেদেরও

এই গুঢ় অন্ধকারে

বেঁচে থাকে স্থানু অভিমান 

তাকে মাড়িয়ে তো চলে যায় সবাই, সব, শবও,

সময়ের


ফিরে গেছে সে

হয়তো ছিলই না কোনদিন 

তা হোক... 




Sunday, October 10, 2021

নিঃশব্দতার গান

একদিন নিঃশব্দ হব

বহু উঁচুতে উড়ে চলা কোন এক পাখির ডানায় আঁটকে থাকবে দৃষ্টি

গোধূলির আলো স্থির হবে শেষে

সব গান সব অভিমান থামবে অবস পরমতায়

নিঃসহায় রয়ে যাবে জন্ম চিরকালের মতোই




Wednesday, October 6, 2021

রেলা : তিন

নিদ্রাহীনতার রাতে ঝনঝনে ঠনঠনে মাথা

হৃদয়ের ব‍্যাথা কিছুই নয়

দাঁতের ব‍্যাথা যখন মরন কামড় দেয়

কুলোর ঝাড়ায় প্রেম উজাড়

নিমগ্ন আত্মা দিন গোনে

এক দুই তিন চার পাঁচ...

হা ভোলানাথ

পারবে একবার মাথায় তুলে নাচতে আমায়?

কিংবা ফুঁ দিয়ে উড়িয়ে দিতে

পালকের মতো

সহস্র মণ ঘি পুড়ুক বা তেল

পড়ে থাকে তো সেই ছাই

শৈশবে সিলগালা, কৈশোরে নিষেধাজ্ঞা, যৌবনে গ্লানি 

পাহাড় দেখতে গিয়েছিলাম

পাহাড়ও দেখলো আমাকে

তারকাঁটা বেঁধা হৃদয় নিয়ে ফিরেছি তারপর

ঘুম আসে না

মাথা ঠনঠন ঝনঝন করে

দাঁতে অসহ‍্য যন্ত্রণা





Monday, September 20, 2021

Greed

 Man, U wanted my love

I gave U my love

Man, U wanted the ownership of my overy

I agreed 

U wanted the ownership of my vagina too

I agreed 


For love we agreed to have our own family 

Definitely ours

Our own flash n blood


Remember?


Man, U demanded the ownership of my love

I agreed

U demanded the ownership of my skin

I agreed

U demanded the ownership of my beauty 

I agreed


I covered up my hairs like silk

I covered up my lips like every sentence n word

I covered up my smile like the dearest moment of life

I covered up my skin like soft canvas 


Still I tried to be happy

I looked at the open sky, my soul turned blue, grey n white

I looked at the rain n flowers, my soul got  wet like a motherhood 

I lookd as far as I can, my soul traveled beyond everything 


Man, U commanded my love

...

Man, U commanded me to cover up my eyes

...

Man, U commanded me to give away my free will

...


I m not a human anymore

God created human with free will


Remember?


Where is love?

Where is every little thing, we could aspire for in heaven?


Man, we lost everything since U wanted some ownership




Friday, September 17, 2021

রেলা | দুই

রান্নাঘরে খুটখুট ঝনঝন খাটখাট গরররর গরররর

সংসার সংসার খেলাটা আজীবনের প্রিয়

কারো কারো

কারো কারো বাঁকা ঠোঁট কোঁচকানো কপাল

হায় কপাল

হায় সকাল দুপুর সন্ধ‍্যা...

আঁজলার ফাঁক গলে গড়িয়ে যায় চাল, ডাল, জল তো বটেই

আর হৃৎপিণ্ডের ধুকপুকে সময়

বুড়ো পৃথিবী বিরক্তিকর খুকখুক কাশতে কাশতে কখন যে ঘাড়ে চেপে বসে যায় অজান্তেই

আর নামতেই চায় না

চোখের কাজলে আর কপালের লাল টিপে বিন্দু বিন্দু আহুদা আলগা ঘাম 

যা কবুতর যাহ...

অচিনপুরে যা তো চিঠিটা নিয়ে

মনের গোপন কথাটি নিয়ে ঠিকঠাক উড়াল দিবি

বলে রাখলাম...





Tuesday, August 31, 2021

He said softly n lastly

"Walk with me"

So we started walking like we hd never walked before 

There ws no love n no sorrow 

N there ws so much love n so much sorrow

We kept walking together through parallel universes 

N we never met

We only knew dat we hd our vows 

N we knew dat we r ment to walk together 

Monday, August 30, 2021

রেলা | এক

সবাই তো দুই চোয়ালেই খায়

কেউ কম আর কেউ বেশি

কিন্তু কেউ কেউ আছে এমনই

দু'দুটো জিভ নেড়ে কথা কয়

যখন যেমন সুবিধে

কিংবা যখন যেমন খুশি

যারা ধুলোতে ল‍্যাটকাতে পারে নিশ্চিন্তে

বোকা গালিব কখনোই ছিলনা তাদের একজন

হায় সুদর্শন চাঁদ !!!

চির ছোকরা তুমি রয়েই গেলে!

কালোদের, সবুজদের, সাদা, লাল আর হলুদদেরও গানে

করুনা ও ধর্ম রয়েছে যাদের

তারা ত‍্যাগ করতে পারে সব

চোখে দেখা রাজারা রাজা তো  নয় আসলে কেউই

বিভ্রমের পৃথিবী, হায় !!!

চির মায়াবিনী রয়েই গেলে তুমি!

তবে বলি কি, পারো তো ছুঁয়ে দেখাও বৈরাগী প্রেমিককে...





Saturday, August 21, 2021

টুকরো কথা : মহড়া

স্বপ্নগুলো হয়তো অধরা থেকে যাওয়াই ভালো, আজকাল মনে হয়। একটা নাটক আছে "আধে অধুরে", অনেক বছর আগে রিহার্সেল রুমে দিনের পর দিন ওই নাটকটার আঠারো উনিশ বছরের এক নারী চরিত্রে মহড়া দিয়ে গিয়েছিলাম, লোকবলের অভাবে (?!) নাটকটা আর মঞ্চস্থ করা হয়নি আমাদের। আফসোস নেই কোন এতে, কতো মহড়াই তো দিয়ে গেছি এই জীবনে, ঘরে, বাইরে। মাঝে মাঝে মনে হয়, যতো রকম মহড়া রয়েছে, সেই মহড়াগুলোই প্রকৃত সত‍্যি... পরিবেশন... কি আর বলবো, পরিবেশন শব্দটার মধ‍্যেই উত্তরটা যে পাওয়ার সে পাবে। সে যাকগে... নাটকটা তো মঞ্চস্থ হলো না আমাদের কিন্তু, অন‍্য আরো অনেক নাটকের মতোই, এর চরিত্রগুলো আমার মাথায় চেপে বসে রইলো। একটা অস্বস্তিকর, অস্বাস্থ্যকর, কাপুরুষসুলভ জাগতিক বাস্তবতা আমাকে তাড়া করে ফিরতে লাগলো। অসম্ভবতাময় সব না পাওয়াগুলো ম্লান করে দিতে লাগলো সেই সবকিছুকে যেগুলো প্রকৃতপক্ষে সম্ভব। 


আমি, সত‍্যি বলতে কি, অতীত নিয়ে বাঁচিনা কখনোই। পীড়িত হই, চমৎকৃতও হই, কিন্তু বর্তমানের পরিচয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়, গ্রহ, নক্ষত্র, অণু, পরমাণু, কিংবা প্রতিনিয়তের মৃদু কম্পন, সদা পরিবর্তনশীল বর্তমান, আমাদের পরিচয়ও তেমনই। মাথার ভেতর বোধ, সেও পরিবর্তনশীল। আমার এক বন্ধু কিছুদিন আগে, আমার অগ্রহনযোগ‍্য (?!) ক্রিয়াকলাপ ও চিন্তাভাবনার কিছুটা আভাস শুনে হয়তো একটু শ্লেষে সাথেই বলেছিল "Look, U r not a teenager anymore". হুম, আমার ভালোর জন‍্যই বলেছিল। দিনের শেষে বেশিরভাগ মানুষই শুভাকাঙ্খী, জানি, ওরা ভয় পায় অনিশ্চিত, অচেনা ভবিষ্যৎ এবং বর্তমানকেও। 


আমি যখন খুব ছোট ছিলাম, খুব নাকি প্রশ্ন করে করে লোকেদের মাথা খেতাম, সবাই ভীষণ বিরক্ত হতো। তারপর কখন থেকে যে প্রশ্ন করা ছেড়ে দিয়েছি, মনে নেই। উত্তরগুলো কবে থেকে নিজেই খুঁজে নিতে শুরু করেছি, তাও মনে নেই। উত্তর খুঁজে না পেলে যে মন খারাপও করতে নেই, তা কখন বুঝলাম কে জানে। শুধু উত্তর নয়, কোন না পাওয়া নিয়েই আসলে মন খারাপ করতে নেই, এটাও ভেবেছি খুব ছোটবেলাতেই। কারো কারো মনে হতে পারে এই জীবনটা কি মারাত্মক সব ভুলে ভরা, কিন্তু ওই ভুলগুলো না হলে তো অন‍্য সব ভুল হতো, একটা খাঁটি জীবন ভুলে ভরাই তো হবে, তাই না? ছিমছাম, নিপাট, নিখুঁত, boring একটা জীবন কে চায় (?), আমার তো অন্তত চাই না। ওই যে বললাম মহড়ার কথা, কোথায় যেন, খুব খাঁটি, জীবনটাও তেমনি। আজ হয়তো আমার যথাযথ পরিণত আচরন ও  চিন্তাভাবনা করা উচিত, যে বয়সের যে চাহিদা। কিন্তু মজার ব‍্যাপার হলো, অপরিণত বয়স আমার কখন ছিল তা তো আমি জানতামই না আর তার চেয়েও বড় কথা, অপরিনত বয়সে যে অপরিণত আচরন ও চিন্তাভাবনা করা যায়, তাও তো কেউ কোনদিন ঘুণাক্ষরেও জানতে দেয়নি!


সে যাকগে, কেউতো আর উত্তর দেবার চাকরি নেয়নি, আগ বাড়িয়ে কিছু জানানো তো দূর। পরিণত ও অপরিণত জ্ঞান, চিন্তা ও জীবনযাপনের ধাঁধাটা কিন্তু প্রত‍্যেকের জন‍্যই। আপাতত বেঁচে আছি, বেঁচে থাকি প্রতিদিন, একই সাথে মোহময় ও মোহহীণ কোন ইত‍্যবসরে। সারি সারি খাঁটি মহড়া দিয়ে যাই প্রতিদিন অগুনতি স্নায়ু কোষে কোষে। পরিণত না অপরিণত তার বিচার করতে চাইনা ভুলেও, ব‍্যাঁকা হোক...তবু আমার...





Friday, August 6, 2021

টুকরো কথা : ডাক : এক

সেদিন কোভিড টেস্টের লাইনেই একজন লোক মরে গেল। করোনা মহামারির ভয়াবহতা ফিল্মে দেখা মহামারিগুলোর মতো ঠিক নয় যদিও তবু এই খবরটা পেয়ে একটা আতঙ্ক পেয়ে বসলো আমাকেও। মূহুর্তেই মনে হলো আমিও কভিড টেস্টের লাইনে দাঁড়িয়ে আছি আর ঠিক সামনে দাঁড়ানো লোকটা হঠাৎই ভীষণ  শ্বাসকষ্টে কাতরাতে কাতরাতে মরে গেল চোখের সামনে। চারিদিকে মৃত‍্যুআতঙ্ক ছড়িয়ে পড়লো বিদ‍্যুৎগতিতে, চারপাশে আমরা সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে তাকিয়ে দেখছি ঘটনাটা কিন্তু কেউ কাছে যাচ্ছিনা। কিছুক্ষণ পর পিপিই পরা কয়েকজন এলো আর মৃতদেহটা উঠিয়ে নিয়ে গেল দক্ষতার সাথে। 


আমি মৃত‍্যুকে ঠিক ভয় পাইনা, মৃতদেরও না, কিন্তু মৃত‍্যু পথযাত্রীদের নিয়ে আমার বরাবরই ভয়। কাউকে চোখের সামনে মরতে দেখিনি, দেখতে চাইও না। চাইনা কেউ দিয়ে যাক তার শেষ শব্দ, শেষ দৃষ্টি, শেষ নিঃশ্বাস আমার স্মৃতিতে। বহুদিন আগে একটা কুকুরের মৃত‍্যুর কথা পড়ে এতোটাই বিমর্ষতা পেয়ে বসেছিল যে দস্তয়ভস্কির "Humiliated and Insulted" উপন‍্যাসটা আর পড়াই হলোনা। কুকুরটা তো মরেছিল, ওর নিঃস্ব, বৃদ্ধ, নিঃসঙ্গ মালিকটার কি হয়েছিল তারপর কে জানে?


আজ একটা খবরের শিরনাম হলো "নদীতে সাঁতার শিখতে গিয়ে তিন বোনের মৃত‍্যু"। এমন খবরে হাসবো না মন খারাপ করবো বুঝতে পারছি না। আমি যতদুর জানি যারা ভাল সাঁতার জানে তারাই কেবল নদীতে নামে। তিন বোনের বয়স দশ থেকে ষোল, বেড়াতে গিয়েছিল, খরস্রোতা নদীর তীরে আত্মীয়ের বাড়ি, নদীর রুপ ধরে মৃত‍্যু ডেকেছিল ওদের। মৃত‍্যু যখন ডাকে মানুষ ভীষণ বোকা হয়ে যায়। বেশ কিছু বছর আগে আমার পরিচিত এক যুবক কর্ণফুলি ব্রিজের ধারে তার সদ‍্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে পা ঝুলিয়ে বসেছিলেন, হঠাৎ ওনার স্ত্রী হড়কে নদীতে পড়ে গেলেন, উনিও হিতাহিত জ্ঞান ভুলে নদীতে ঝাঁপ দিলেন স্ত্রীকে বাঁচাতে। শাড়ি পরা মেয়েরা নাকি সহজে পানিতে ডোবেনা, সেবার প্রথম জেনেছিলাম। অনেক রাত পর্যন্ত আমরা নদীর ঘাটে ভীড় করেছিলাম, আশা ছিল যুবকটি হয়তো বেঁচে আছেন। ওনার কাছের মানুষরা খুব অবাক হয়ে ভাবছিলেন যে এতো সাবধানী ও বিচক্ষণ একজন মানুষ কি করে স্ত্রীকে নিয়ে ব্রিজের ধারে পা ঝুলিয়ে বসার কথা ভাবতে পারেন তাও আবার যখন ব্রিজটি হলো কর্ণফুলি নদীর ওপর। হুম, মৃত‍্যু ডেকেছিল সেদিন ওনাকে, আর যুবকটিও সাড়া দিয়েছিলেন, অবিবেচকের মতো, বোকার মতো...



Thursday, July 29, 2021

পৃথিবীর গর্ভে অগ্নি 

একটা নষ্টা মেয়েমানুষের ত্বক জাগিয়ে মজা দ‍েখে যায় গতজন্মের প্রেতাত্মা

মৃত‍্যুকে চুমু খায় তৃষ্ণার্ত ঠোঁট

সুবিন‍্যস্ত পেশী, অস্থিময় কাঠামো, শিরা-উপশিরা

ব‍্যাথায় কুঁকড়ে কুঁকড়ে ওঠে যখন

চৌকাঠ পেরিয়ে স্বপ্নরা অগস্তে যায়

রেডিওতে সংগীতময় ভালবাসাবাসি 

নিভৃত স্থবির দুপুরের কাছে 

সব গানই নির্দয় দূঃখের গান

ধ্বংসযজ্ঞে আর কোন বাধা নেই

কোনকালেই কি ছিল?

পৃথিবীর গর্ভে অগ্নি 

ঈশ্বরের চোখে কান্না


Sunday, July 11, 2021

কিন্নরী

বোকা আকাশ আর বোকা বোকা পাহাড়ের সারি যেখানে শান্ত করে রাখে নীল নদীটিকে

সেখানেই জেগেছিল প্রেম একদিন

এমন উদাস ভাবকেই যে প্রেম বলে কারই বা জানা ছিল

প্রেমিকের চুম্বনে মিশে ছিল তপ্ত নিঃশ্বাস

প্রেমিকের দৃষ্টিতে মিশে ছিল স্বর্গীয় কামক্ষুধা

অবুঝ নরম গাল চুইয়ে বিকেলের সূর্য ঠিক ডুবেছিল এক সময়

এতো রক্তাভা ছিল আর এতো নিঃশব্দ নিষ্পাপতা

প্রেম জেগেছিল অসহায়ের মতো, পরাধীন আত্মার মতো, ক্ষয়িষ্ণু পাড়ের মতো

তারপর

সব পাখিদের মতো, ঝড়ো বাতাসের মতো, সূর্যের মতো কিংবা ঈশ্বরের মতো

ঘরে ফেরে সব উদাসী প্রেমিকেরাও একদিন

নতুন পৃথিবীতে সবকিছু চেনা, সবকিছু পুরোনো

সময়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে ছুটে যে বেড়ায়

সে হাতড়ে হাতড়ে চলে নক্ষত্র পুঞ্জের গোলকধাঁধায়

বিরুদ্ধচারী সময়, অপ্রসন্ন নিয়তি যুঝে যুঝে

ফিরে পেতে চায় অস্তগামী সূর্যের চুম্বন 

আকাশ, পাহাড় আর নীল নদীটিকে

প্রেম জেগে ওঠে, প্রেম বেঁচে থাকে

অসহায়ের মতো, পরাধীন আত্মার মতো, ক্ষয়িষ্ণু পাড়ের মতো

কিন্তু প্রবল দূর্বাশা সময়ের পাপচিন্তা ঘিরে থাকে বিষাক্ত বলয় হয়ে

কাম জেগে ওঠে, কামনা বেঁচে থাকে

অসহায়ের মতো, পরাধীন আত্মার মতো, ক্ষয়িষ্ণু পাড়ের মতো

কিন্তু বর্ণচোরা পাপে শেকলগ্রস্ত প্রেমিক চাইনা ফিরে তার 






Wednesday, July 7, 2021

Learned Shopkeepers

Nothing has changed

Nothing changes anyway

We learnt well where to see

We learnt well what to see

We learnt well how to see

We learnt well where to buy n where to sell

We learnt well what to buy n what to sell

We learnt well how to buy n how to sell

Rewards n gains

Ashes n pains

Gravity n force

Truth n flaws

Holding a scream in between 

We learnt well even how to stop

We learnt well even when to pull away 

claver n keen

Intensive n esteemed 

Deaf n blind

Tempted n craved


Did we ever see what we never learnt?

Did we ever say what we never learnt?

Did we ever feel what we never learnt?

Did we ever ask for what we never learnt?


If we opened the box for a while

If we asked for a sin for a while

Nothing would be changed, may be

Nothing changes ever, may be

But our dark eyes would shine brighter for sure

N our wounded souls could find a way to heal for sure





Tuesday, July 6, 2021

In Between

She gave him a box

He received it 

But never had time to open  it


He gave her some advices

She learnt well

But never could apply them in real


Both of them left the city

He left the box behined

She left the advices behind


They never knew what future holds

They still dont hv any cut

They never fought 

Never talked bout feelings 

They only knew something 

Ancient n mysterious 


Both of them left the city

He took some smell in his head

She took some eyes in her head







আবোলতাবোল : পনের

হলোনা বেড়ানো ঘরেই রহিনু বসিয়া

কোথায় প্রাণনাথ? কোথায় রঙ্গ-রসিয়া?

ঘুম থেকে উঠে উঠে সদ‍্য

লিখতে চাই কয়েক ছত্র পদ‍্য

কালো কফি বাটার টোস্ট

পোলাও টিকিয়া চিকেন রোস্ট

টেনশানহীন জীবনেও হয়ে যাচ্ছি পেরেশান

সত‍্যি সেলুকাস, বড় বিচিত্র হিউম‍্যান ইনটেনশান

খাও দাও ঘুমাও আর হাগো

এমনটাও ভালো লাগেনা দেখি

খালি খালি "কুন্ঠে সবাই বাহে... জাগো..."

রাস্তার মোড়ে মোড়ে জ‍্যাম জটলা প‍্যাঁ প‍্যোঁ

নব‍্য হাজতিদেরও রোমাঞ্চকর ট‍্যাঁ ফ‍্যোঁ

আমি আপাতত স্থানু এক শৈবালগ্রস্ত প্রবাল

ঠিক করেছি ঘরে শুয়ে শুয়ে ছিঁড়ে যাবো বাল

কুঁড়েরাই এখন নিও রেসপনসিবলস

লকডাউন শাটডাউন সিঙ্ক্রোনাইজড ডিজঅর্ডারে

হিউম‍্যান রেইস শুড নাউ অনলি প্লে উইদ দেয়ার বলস

পৃথিবী পুরোপুরি ধ্বংসের আগে 

র‍্যাদার থিঙ্ক দিস ইজ আ হামবেল ট্রিট ফ্রম গডস

(সি দা ব্রাইট সাইড সিসেস এন্ড ব্রোস)

ইউ আবালস আর নাউ হ‍্যাভিং আ লাইফ লাইক মাইটি ল‍্যান্ডলর্ডস

অনেক তো করেছিলে কমপ্লেইন

আহা থাকে কতো আনন্দে বাড়িওলার পোলায়

সারাদিন নেটফ্লিক্স আর বড় বাপের পোলা খায়

'মানুষ সামাজিক জীব' টাইপ বাল যারা কপচায়

তাদের পেছনে আজ ভার্চুয়াল রিয়েলিটির বাঁশ

শৈশব কৈশোর ও যৌবনের দৌড় পাবজি টু ক‍্যান্ডিক্রাশ

নিও সোশ‍্যালিজম নাউ ফ্রম সুদূর চায়না

প্রোডাকশান এন্ড পারফেকশান এন্ড নো বায়না

ভাইটু, বোনটু, যদি বার্ধক‍্যের ভারে হও এখনি নত

ইউ আর সো আনলাকি, কিছুদিন আগেপরে জন্মালে হত

নেচার ইজ ক্লিয়ারিং অল অবসোলেট এলিমেন্টস

এটাই নিয়ম, ভুড়ি বানাতে বানাতে উই ফরগট ইট, ফ্রেন্ডস

কনজুমারিজম ইজ টু বি রিপ্লেসড বাই সারভাইভালিজম

অন অ‍্যান এক্সট্রিম প্লাস র‍্যাম্প, রিমেমবার? উই লস্ট আওয়ার ভিশন

কাম নাই কাজ নাই নড়াচড়াতেও আজকাল ব‍্যাপক ভয়

বাটারফ্লাই ইফেক্ট থেকেই নাকি টর্নেডো আর্থকোয়েক ইত‍্যাদি ইত‍্যাদি হয়

গুরুজনেরা তাই হয়তো কয়ে গেছেন

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা

এখন ভাবার প্র‍্যাকটিস তাই রাতদিন

আঙুলে পৃথিবী থাকুক কিন্তু নাচাইও না

জাগো বাহে কুন্ঠে সবাই...

কিপ পেশেন্স এন্ড কিপ ইনোসেন্স

লেট দা ওয়ার্ল্ড বি ক্লিনড

যত্রতত্র বাল ফালাইওনা




Friday, July 2, 2021

সুপ্রভাত : পনের

বারান্দায় তিনটে পাখি এক অদ্ভুত সংগীত বাজিয়ে যাচ্ছিল 

চিউ কি ক্রি আ...ম চিক্রু বম বম বম

স্টাফ নোটেশান টা লিখে রাখলে ভালো হতো

ওরা বার বার একটা লাইন ই বাজাচ্ছিল 

কাছেই কোথায় একটা বৈদ‍্যুতিক ট্রান্সফরমার বাস্ট হলো

আমরা সবাই ভয় পেয়ে গেলাম

ওরা হয়তো চলে গেছে

আমি শুয়ে আছি

থাকবো আরো কিছুক্ষণ 

আমার পুরো ঘর আর বাহির জুড়ে বৃষ্টির গন্ধ



Ma heart feels a sync

Mirror smiles back to an ecstasy 

Thinkin of Ur love

Ma heart feels a sync

Not a good time

Never been ever

May be

We r destined to nowhere

But

Do we still hold on ourselves?

I wonder...

Love reaches eyes on the mirror

Baby

I can't help thinkin of U

Ma heart feels a sync

Its the time

It ws always been the time...

May be...







Thursday, July 1, 2021

আলমারি

সকালের নরম রোদ

নরম তুলো 

নরম সব রঙ

ঈষদুষ্ণ স্নানের জল

হালকা গন্ধের যত্ন

মিষ্টি মিষ্টি স্বাদ

আর 

ঘুম পাড়ানি গানটা

রাখা থাকে আলমারিতে




গিয়ার

রাত একটু গভীর হলে ওরা বেরিয়ে পড়লো

ঠিক করলো শহরটা চষে বেড়াবে হাই গিয়ারে

নগ্ন এঞ্জিন আর ঝড়ো চাকার শব্দ পৌঁছে যায় সবচেয়ে উঁচু ফ্ল‍্যাটটার শোবার ঘরেও

ঘোরে কেউ ভুল বকে, ডাকে ভুল নামেও

পুলিশের গাড়ি ঠিক ধাওয়া করে পিছু

ইঁদুর বেড়ালের মজার খেলা চলুক ক্লান্তিঘন সময়কে চমকে চমকে দিয়ে

রোমিঞ্চিত মন, সদ্বিবেচক মাথা, একঘেয়ে নিয়তি

গন্তব‍্য পিছলে যায় পাপপঙ্কে বারবার

তারপরও 

কয়েকটা চক্কর বড় রাস্তাগুলো ধরে

মন্দ কি?

শহরের শেষ প্রান্তে আমুদে দৌড়বাজ আর পুলিশ সিগারে সুখটান দিয়ে হয়তো ছাড়বে কৌতুকপূর্ণ গোল গোল ধোঁয়া

এঞ্জিনগুলোও একটু জিরিয়ে নেবে 

তারপর আবার নাহয়...

শোবার ঘরে কারো কারো মগজ হাই গিয়ারে অতীত পার করে 

একটা রোমাঞ্চকর কল্পনার ঘোরে ওরা আরেকবার শ্বাস নেয়

ওদের ঠোঁটের অস্ফুট শব্দ গুঁড়িয়ে দিতে পারে সব শান্তিচুক্তি 

কাল সকাল থেকে সবার বন্দী হবার কথা আবার জগতের কল‍্যানে

কিন্তু

প্রতিশ্রুতি ভেঙ্গে যারা ভুলে থাকে প্রিয়তম আত্মাদের

তাদের প্রয়োজন ফুরিয়ে যায় নিঃস্বদের কাছেও



English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...