Sunday, January 31, 2021

Whispers in Air

Sometimes everything looks like a stranger

These rooms of questions, flooding with daylight

Sounds, bring proof of a live city

People at door, holding lists of tasks

Voices, tryin to be empathetic after all

But I feel like a stranger to all of these strangers around

Thinking of U I feel so scared

When I close my eyes I can see U clear n bright

But I m afraid I couldnt find U in a crowd

I m afraid U will not recognize me too

We will never be some but strangers to each other

In a crowd or in an empty hall or under an wide open sky 

In between my secret space I whisper

Touch me

Touch my body

Touch my soul

Before I turn to dust

Kiss me 

Kiss my lips 

Kiss my soul

Before my senses r dead

Take me

Take my body

Take my soul

Before they split forever

I know U will never listen to my whisper 

We will remain strangers forever I know

But still I whisper in air

Believing that nothing leaves from universe

One day our dusts will listen n cry an emptiness to my whispers in air


Saturday, January 30, 2021

গোলাপ : পাঁচ

গোলাপরা কি নিজেদের মধ‍্যে বন্ধুত্ব করে?

হুম! কেন নয়?

ওরা অবাক হয়ে দেখে একে অন‍্যকে

মুগ্ধ প্রশংসায় অনুভব করে রঙ, সৌরভ আর দুঃখ 

ঈর্ষা নয়, ব‍্যাথা নয়, কি এক শূণ‍্যতায় আনত গোলাপদের অস্তিত্ব

পাশাপাশি চোখ খুলে, চোখ বুঁজে থাকে ওরা 

রৌদ্রের বিশ্বাসে কুয়াশাগ্রস্ত অচল দুপুরে 

গোলাপদের জন্ম, দিনকাল ও মৃত‍্যুর গল্প শহরের বারান্দায় আজকাল

কাল যে তপ্ত সূর্য আসবে সে জেনে নেবে নিশ্চই




Did I want something too much to have?

Trees r far away from my window

miles, I've never measured

Behind every Why I ask to myself

Did I want something too much to have?


I used to wake up early 

N used to run on empty streets 

Everytime I felt lost n I asked to myself 

Did I want something too much to have?


In every winter fair I saw

Babies cry out in strange fear

Watching filthy crowds I ask to myself

Did I want something too much to have?


Precious n fabulous works of art

They all can be taken on a sale

While admiring the maker I ask to myself

Did I want something too much to have?


People come n people go by

They keep eyes on somewhere else

If caught in an eye I ask to myself

Did I want something too much to have?


Shadows r broken alternative days

Aromas whisper in a bright shower

Thinking rights n wrongs I ask to myself

Did I want something too much to have?


Nobody knows the way to home

Nobody cares for a home I saw them

Digging a fortune n I ask to myself

Did I want something too much to have?


My life grew harder over time

Though I did promised to myself

Counting on Red coins in my pocket I ask  to myself

Did I want something too much to have


Awkward mingling on side stones

They all r from some ghost factory 

I run to reach them but I ask to myself

Did I want something too much to have?


Years go with similar distresses in hall

Hervest Winter Spring Summer Rain n Fall

Juggling some blueprint pebbles I ask to myself

Did I want something too much to have?


Men n women forgot many faces

Many lost identities n many went out of traces

They only come in dreams n I ask to myself

Did I want something too much to have?






অসময়ের গান

আমার দুঃখ দিয়ে তোমাকে 

বেঁধে রাখি প্রিয়

যদি পার তবে আরো আরো 

দুঃখ তুমি দিও


মধু রাত শুধু রাত ভয়

চেতনার হীম অবচয়

ঘুম পরী শিয়রে বসে 

আধো আধো নীল গান গায়


রাত্রিকে অন্ধকারে

ফেলে রেখে যারা চলে যায়

রাত্রির বুক চেরা সব

তারাদের ছুঁয়ে দিতে চায়


গল্পের সে রাজপুত্তুর

ধুলোঝড়ে হাতড়ে মরে

রাতপরী ঘুমপরীরা

ঝাঁক বেঁধে পথের ধারে


যদি চাও বাড়াও ও হাত

আর বাজাও কোন সুর


আমার প্রেম দিয়ে তোমাকে

ছুঁড়ে ফেলি প্রিয়

সেই প্রেমের ডানা মেলে তুমি

আরো দূরে যেও


আরো আলো আরো আলোতে

উড়ে যেও রঙিন ও প্রাণ

লাল নীল হলুদ দেশে

বাজে শুধু জীবনের গান


এখানে অন্ধ আঁধারে

চোরাবালি গুপ্ত ফাঁদে

এক ছোট অসহায় শব

গুমরে গুমরে কাঁদে


গল্পের সে রাজকন‍্যা

কাজ সেরে বাড়ির মুখে

চেপে আসা শহর দেয়ালে

আত্মারা মাথা ঠোকে


যদি পারো চোখে রাখো চোখ

পারো কাঁদো একবার


(ঢাকা, ২০১৬)





Wednesday, January 27, 2021

স্কেচ : ঊনিশ

দুপুর হতে চললো। এখোনো বিছানা ছাড়ছো না কেন?


"খুব শীত করছে। আর..."


আর কি?


"ভয় ও করছে। মনে হচ্ছে মেঝেতে পা রাখলেই সব ওলটপালট হয়ে যাবে।"


আজ অনেক কাজ শেষ করবে ঠিক করেছিলে। ভুলে গেলে?


"নাহ। কাজগুলো শেষ করতে হবে। করতেই হবে।"


তবে? এভাবে বসে থাকলে চলবে? তোমার হাতে তো অফুরন্ত সময় নেই। জানো তো।


"হুম। ভোর রাতের স্বপ্নটা চোখের সামনে থেকে যাচ্ছে না।"


সে কি! নিশ্চই আবার দুঃস্বপ্ন দেখেছো?


"হুম। তবে এবারের স্বপ্নটা একদম আলাদা। কিছুই বুঝিনি কিন্তু শুধু এক আতঙ্কই রেখে গেল।"


ভাল ঠেকছে না শুনে। তা যদি চাও তো বলতে পার কি দেখলে।


"দেখলাম একটা ছোট্ট ছেলে, আট ন বছরের। কিসে যেন খেয়ে নিয়েছে ওর তালুসহ দুহাতের সামনের অংশ। আর মুখটাও খেয়ে নিয়েছে। কপাল নেই, চোখ নেই, গাল নেই, নাক নেই, ঠোঁট নেই, দাঁতও নেই। কোন হাড়ও দেখা যাচ্ছে না। শুধু দগদগে কামড়ে খেয়ে নেয়া মুখ আর হাত। সে আমার একটা হাত চেপে ধরেছে ওর একটা খসখসে দগদগে হাত দিয়ে আর ওই খেয়ে নেয়া মুখটা দিয়ে আমার মুখটা কামড়ে খেয়ে নিতে চাইছে। কিন্তু পারছে না কিছুতেই। কারন ওর তো দাঁত মুখ কিছু নেই। তবু প্রাণপণে শুধু আরো চেষ্টাই করে যাচ্ছে।"





Tuesday, January 26, 2021

গোলাপ : চার

গোলাপ জানে ক্ষয় কাকে বলে

আর জানে ক্ষয়ে গেলেও সে থাকে চির সুন্দর

অটুট বিশ্বাসে

প্রকট ব‍্যস্ত, শব্দ দূষিত প্রতিবেশে

গোলাপ কান পাতে সুরের খোঁজে

মৃত‍্যুর আগ পর্যন্ত

কিংবা হয়তো গোলাপ কখনো মরে না

পৃথিবীর অবুঝ বোকা বোকা গানে

আর ক্ষয়ে ক্ষয়ে যাওয়া প্রেমিকের করুন বুকে

বাস করে গোলাপের পূণ‍্যাত্মা




Monday, January 25, 2021

স্থবিরতার শুরুতে

আমিও ভেসে যেতে চাই শুকনো খড়কুটোর মতো

কিংবা উড়ে যেতে চাই সূক্ষ্ম ধুলিকণার মতো

অনেক মেঘ অনেক জলের পর

যখন আকাশের রঙ হয় ধবধবে

আমিও কি হতে পারিনা একটুখানি আলোক রশ্মি?

?

?

?


বহুকাল আগে যখন ছিলাম পালকের শরীর

মন ছিল অলৌকিক বর্ণচ্ছটার মতোই হালকা

স্থবিরতাকে মেনে নিতে হবে ভাবা ছিল এক মজা

ভারী কোনো পাথরের মতো ঘন অন্ধকারে

একদিন পড়ে থাকবো নির্ভাবনায় নিজের মতো

ভাবতাম

ধুলিকণাদের চোখ ভরে দেখবো

আলোর রেখায় বহু সময় ধরে

চাইতাম


আজকাল বড় ভারী লাগে মাথার ভেতর

কেউ আছো?

?

?

?

শূণ‍্যে ছুঁড়ে দিতে পারো একবার?

?

?

?

তবে আমারও তো ডানা হয়

আমিও তো পারি উড়ে যেতে একবার

কিংবা আরেকবার

কিংবা চিরকালের মতো

আমিও কি পারিনা দেখে নিতে একবার

দোয়েলের, ফড়িঙের জীবন?

?

?

?


(ঢাকা, ২০১৬)




নীল অপরাজিতা

পায়ের তলায় টুকরো টুকরো ভাঙ্গা কাঁচগুলো

শুধু বিঁধে বিঁধে যায়

রক্তক্ষরণ হয় হৃদয়ে আর যন্ত্রণায় নীল হয়ে থাকে

নীল রঙ প্রিয় বড় চিরকাল

বুদ্ধি হবার পর কোনদিন ছেলেবেলায় নীল জামাটা পাওয়া হয়নি

কেউ উপহার দেয়নি একটা নীল শাড়ি

তাই হয়তো আজও বুকেই তৈরী করি নীল রঙ সবার অগোচরে

নীলকন্ঠ পাখি দেখিইনি কোনদিন, পালক তো দূরে

লতানো নীল অপরাজিতা দেখতাম অন‍্যদের বাগানে দুচোখ ভরা বিষ্ময় ছুঁয়ে ছুঁয়ে

পরে জেনেছি এ নাকি নিষিদ্ধ ফুল গৃহস্থের জন‍্য

সে যাক

নিজেই খুঁজে খুঁজে কিনে নিয়েছি বিচিত্র নীলের সমাহার

কল্পনায় জড়িয়েছি ত্বকে ঘৃণিত নীল ভালোবাসা 

জীবনের ওপারে কিছু নেই কেউ নেই

তা জানি ঠিক

জীবনের ওপারে আর কিছু নয়, থাকে শুধু স্বপ্ন

জানি

যেখানে আকাশে ওড়ে, গাছের ডালে বসে, গান গায় নীলকন্ঠ পাখি

ঘরের দেয়াল ছেয়ে থাকে নীল অপরাজিতার ঝাড়

নীল প্রজাপতির পাখনায় ভর করে থাকে বিন্দু বিন্দু উচ্ছাস

গাঢ় নীল একটা শাড়ির আঁচল ওড়ে দমকা বাতাসে 

আর উড়িয়ে নিয়ে যায় সব গ্লানি ও স্থুলতা

শুধু যত্নে রেখে যায় ঘর্মাক্ত বুকের গন্ধ আর নিষ্পাপ ভালোবাসা






🖤Dearest Beautiful LIES🖤

Dearest Beautiful LIES🖤 in ma head

Ma Dearest n most Beautiful LIES🖤 in ma head

They hypnotize me when I m awake 

Every song I play n 

Every word I read n

Every face at ma door n 

Every eye n 

Every voice n

Every AURA 

Drag me to ma dearest beautiful LIES

N They hit me in ma sleep

They whisper like Angels n 

They SCREAM like Hell

They torn ma brain cells apart

I feel so scared n 

I feel blown up n

I feel I m DEAD

Oh Beautiful Dearest LIES🖤

Oh ma Dearest n most Beautiful LIES🖤 in ma head

R U only the beautiful LIES?

Can U ever come Alive ma dearest LIES?

N let me be in Ur arms?

Or can U just leave me forever? 

N let me just be MYSELF?

I m so tired

I m so scared

M drowning deeper 

N deeper n deeper n deeper...

M running out to end

To end n to end n to end...

Don't U ever see?

Don't U ever feel?

Oh Beautiful Dearest LIES🖤

Oh ma Dearest n most Beautiful LIES🖤 in ma head...




 

Sunday, January 24, 2021

মাঝ রাত্তিরে

মাঝ রাত্তিরে মন ভেবে বলে

কিছু তো ভুল হয়েছে

অবুঝ পৃথিবী কি গভীর কালো

না জেনে বৈরী হয়েছে


যে জীবন তুমি চেয়েছিলে 

সে আজ হারিয়ে গেছে


শূন্যতায় হাত বাড়িয়ে

যে বিমূর্ত চেতনাকে 

ফিরে পেতে চাই

ফিরে আসে না কিছুতেই

ফিরে আসে না সময়


আমার স্বপ্নগুলো ভেঙ্গে যায়

আমার গল্পগুলো থেমে যায়

ফেরে না সে প্রেম

ফেরে না অনুভুতি


নিথর স্তব্ধতায় দৃষ্টি থেমে যায়

ভুলে ভরা সাদা দেয়ালে

বিষাদের রঙ অগভীর ক্ষীণ 

কাতর মিথ‍্যে খেয়ালে


যে জীবন দুচোখে চাই

অন্ধতায় হারিয়ে গেছে


আরো কোনো গভীর রেখা

প্রিয়তম স্মৃতির পাতায়

পড়ে নিতে চাই

ফিরে আসে না কিছুতেই

ফিরে আসে না সময়


আমার স্বপ্নগুলো ভেঙ্গে যায়

আমার গল্পগুলো থেমে যায়

ফেরে না সে প্রেম

ফেরে না গভীরতা


(ঢাকা, ২০১৫)



মিষ্টি প্রেমের গান

মিষ্টি প্রেমের গান ছুঁড়ে দাও নর্দমায়

আস্তাকুঁড়ে ফেলে দাও প্রেমময় কবিতা


যা কিছু বলেছিলে মিথ‍্যের বরষা

ভুলতে চাই সবই তা


অতীতের সুখস্মৃতি হয়েছে অশ্রুধারা

সময় বয়ে গেছে বুঝতে পারিনি

আজ দেখি আমি দিশাহারা


যা কিছু বলেছিলে মিথ‍্যের বরষা

ভুলতে চাই সবই তা


মিষ্টি প্রেমের গান ছুঁড়ে দাও নর্দমায়

আস্তাকুঁড়ে ফেলে দাও প্রেমময় কবিতা


(ঢাকা, ২০১১)


Listen to Mishti Premer Gaan Chure Dao by Tahmina Aspired on #SoundCloud

https://soundcloud.app.goo.gl/ZimHU


সব কিছু ভেঙ্গে পড়ে

How do I say the sky is wrong?

N there is no green dat I see

Its only a hollow where I exist

It hurts n takes to de end of time

To end to end to end...


সব কিছু ভেঙ্গে পড়ে

সব কিছু ভেঙ্গে পড়ে


এ আকাশ চোখের ভুল

এ সবুজ আমার নেই


সব কিছু ভেঙ্গে পড়ে

সব কিছু ভেঙ্গে পড়ে



Its not love but a repulsion 

Nobody is cryin or sayin da truth 

I feel a shame encompasses me

It hurts n brings everything down 

n down n down n down


সব কিছু ভেঙ্গে পড়ে

সব কিছু ভেঙ্গে পড়ে


তোমার প্রেমে অমোঘ ঘৃণা

ঘেরে উপহাসের কালো ধোঁয়া


সব কিছু ভেঙ্গে পড়ে

সব কিছু ভেঙ্গে পড়ে



সব কিছু ভেঙ্গে পড়ে

সব কিছু ভেঙ্গে পড়ে


সব কিছু ভেঙ্গে পড়ে

সব কিছু ভেঙ্গে পড়ে


(ঢাকা, ২০১৪)




মন ঘুড়ি

আহ আহ আহ আ আহ আহ আ আ আ আ আ আ


আমি থাকি আ আহ আমার ভাবনাতে

তুমি তো তুমি আমি নয়

সবুজ ঘুড়ি ও ওহ ওড়ে আকাশে

সে আমার মন যার নেই ভয়


দক্ষিণা হাওয়া করে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত...


দক্ষিণা হাওয়া করে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত...


ভাসায় মেঘে মেঘে এ এ এ


সময় পেলে দেখো জানলা থেকে

দূরের আকাশ


আহ আহ আহ আ আহ আহ আ আ আ আ আ আ


আমার লাটাই থাকে আ আহ আমার হাতে

মেনে নিতে রাজি যাই হয়

দেখি তোমায় ঘু উহ উহ ড়ির চোখ দিয়ে

(ধ‍্যাত) তুমি তো তুমি আমি নয়



দক্ষিণা হাওয়া করে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত...


দক্ষিণা হাওয়া করে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত আমাকে

ব‍্যস্ত...


ভাসায় মেঘে মেঘে এ এ এ


সময় পেলে দেখো জানলা থেকে

দূরের আকাশ


আহ আহ আহ আ আহ আহ আ আ আ আ আ আ

আহ আহ আহ আ আহ আহ আ আ আ আ আ আ


(ঢাকা, ২০১৩)







ঢাকা, ২৪/০১/২০২১

 


Saturday, January 23, 2021

ভেবে ভেবে কাটলো সময়

ভেবে ভেবে কাটলো সময়

আমি বলি আর ভেবো না

চাঁদ উঠেছে দেখবে চলো

আর কোনো কথা বলোনা


দক্ষিণা হাওয়া এসে গেয়ে যাবে গান

রুপোলি আলোর রেখা ছুঁয়ে দেবে প্রাণ

ছড়িয়ে দেবে মেঘেরা ডানা

আহা...


আলো আর আঁধারের আকাশ

মায়াজাল ছেঁড়া গেলো না

চোখে চোখে হলো যে কথা

মুখে কিছু বলা হলো না


দক্ষিণা হাওয়া এসে গেয়ে গেলো গান

রুপোলি আলোর রেখা ছুঁয়ে দিলো প্রাণ

ছড়িয়ে দিলো মেঘেরা ডানা

আহা...


(ঢাকা, ২০১২)


Listen to Bhebe Bhebe Katlo Shomoi by Tahmina Aspired on #SoundCloud

https://soundcloud.app.goo.gl/TYSoa


Superstore Thought

I la la la love to move around

the superstores


I stare to the goods n

Shuffle ma all thoughts

In a newer brain


So crippling n smashing 

N surfing n dazzling 


All the way I browse to fix

Ma global stand


(Dhaka, 2012) 


Listen to Super Store Thought by Tahmina Aspired on #SoundCloud

https://soundcloud.app.goo.gl/wSyi6

দেবদারু

এখনও কি উঁচু উঁচু 

দেবদারুগুলো আছে দাঁড়িয়ে?

পাতারা কি গান শোনে বাতাসে?

এখনও কি ভাবো তুমি হারাবে?

হেঁটে যাবে পাহাড়ি পথ ধরে?


তুমি আমি আজ মনে পড়ে কি?

মিশে গেছি আলো ছায়া সবুজে

হাতে হাত রেখেছি প্রথমবার 

দেবদারু হয়েছি অজান্তে


(ঢাকা, ২০১১)


Listen to Debdaru | দেবদারু by Tahmina Aspired on #SoundCloud

https://soundcloud.app.goo.gl/zSQB

সহজ জীবন

কতো কঠিন পথ পেরিয়ে এলে

এতো সহজে বলা যায়

আমি চাই এক সহজ জীবন


প্রতিদিন সূর্য ওঠার মতো 

নতুন ভোরের মতো

এক একটা সহজ দিন চাই


কতোবার ভেঙ্গে গেলে মন

এমন করে তাকে 

রাঙিয়ে তোলা যায়

কতো যে ঝরে গেলে মেঘ

এতো নীল আকাশ পাওয়া যায়


(ঢাকা, ২০১১)


Listen to Shahoj Jibon by Tahmina Aspired on #SoundCloud

https://soundcloud.app.goo.gl/oZNf2



 

নতুন গান

একটি নতুন গান

গাইতে এবার চাই

ঘর ছেড়েছি তাই

অজানা এ শহরের

অচেনা পথে পথে 

আমি চলেছি হেঁটে হেঁটে


ছেড়ে এসেছি প্রিয়জন চিরদিনের

একা একা একা

আরো আরো একা হতে চেয়েছি

কেউ নেই 

কিছু নেই কোথাও

ইচ্ছে করেই এতো নিঃস্ব হয়েছি

শব্দ নয়

সুর নয়

দূঃখগুলোকে একে একে সাজিয়ে

বুনতে চাই একটা নতুন গান

যা শুধু আমার

যা প্রিয়তম


(ঢাকা, ২০১১)




স্কেচ : আঠারো

আবারো অবেলায় অন্ধকারে শুয়ে আছো 😣?


"তো কি করবো?"


আজব তো! চা কফি খাও। গান শোন। নাচো।


"😶"


তোমায় বুঝলে সুখে থাকতে ভুতে কিলোয় 😠।


"গানগুলো সব হারিয়ে ফেললাম। ভুলেও গেলাম।"


ওমা! এ আবার কি কথা? খুঁজে দেখ। ঠিক পেয়ে যাবে।


"খুঁজেছি অনেক। কোত্থাও নেই। কোত্থাও না।"


আরে ভাল করে মন দিয়ে খোঁজ।


"আর খুঁজবো না। মনে করারও চেষ্টা করবো না। আমার কিচ্ছু চাইনা। কিচ্ছু লাগেনা আমার।"




English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...