প্রথমে ওই শরীর চাই
এরপর ওই শরীর চাই
এরপরও ওই শরীর চাই
শেষ পর্যন্ত ওই শরীর চাই
যা কিছু গায়েবি সেগুলো পরে বুঝে নেব
: কে ভাই তুমি? কেন সেজেছো দাঁড়কাক?
: সাজিনি। আমি দাঁড়কাকই।
: অ্যাঁ! তা কানের কি হলো তোমার? এমন খরগোশের মতো হলো কি করে?
: তোমার জন্যই তো। কান খাড়া করে শুনছিলাম ওদের কথা... আর তাতেই...
বেদম হাসতে হাসতে আমার দম বেরিয়ে যাবার যোগাড়। পেটে হাত চেপে হাসতে হাসতে বসে পড়লাম। তারপর শুয়ে গড়াগড়িও খেলাম। তারপর চোখ মেলে দেখি দাঁড়কাকটা হাওয়া।
আহা বেচারা দাঁড়কাক... হায় হায়... বড্ড বেশি দূঃখ দিয়ে ফেললাম...
ভালোবাসা নয়
পরাজিত ভালোবাসার চেষ্টা
হার না মানা প্রচন্ড পর্যটক
হয়তো দেখে নিতে চায় শেষটা
কোথায় শেষ হবে?
কিংবা সবকিছু শেষ হয়েছিল কবে?
ক্লান্ত বড় ক্লান্ত প্রতিদিন পথিক তুমি
শান্ত হয়ে বসো দুদন্ড
প্রতারক মন বারবার ফিরিয়ে দিয়েছে তারে?
জানি
পালিয়ে যেতে চায় বৈরী ইন্দ্রিয়রা বারবার?
হায়!
তবু বসো দুদন্ড
কামনা নয়, বৈরীতা নয়, গ্লানি নয়, ক্ষমা নয়, অভিনয় নয়,
সত্য কিংবা মিথ্যা নয়
অস্তিত্ব বিন্যাসিত হোক তোমার অপাপবিদ্ধ কমলের মতো
Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...